সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ছাত্রলীগ দুটি ছাত্রহলে শিবির নিয়ন্ত্রিত অর্ধশতাধিক কক্ষ ভাঙচুর করে কম্পিউটার ও ল্যাপটপ নিয়ে যায় এবং আবাসিক ছাত্রদের বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে দেয়। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে [...]