আজ থেকে ঠিক ২৫৫৬ টি দিন আগেও তিনি আমাদের মাঝে ছিলেন যার সফল অংশগ্রহন ছিল ৫২ এর ভাষা আন্দোলন ও ৭১ এর মুক্তি্যুদ্ধে আমি সেই বাঙ্গালির কথা বলছি যাকে ৭ বছর পুর্বে হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় হত্যা করা হয়। মানবতা বিরোধী বিচার কাজ সম্পন্ন করার জন্য আমরা প্রানপন চেষ্টা করে যাচ্ছি কিন্তু যেই মানবতা বিরোধী কাজ এই স্বাধীণ দেশে হচ্ছে তার বিচারের জন্য আমরা কতটুকু দাবি জানিয়েছি ? আজ শাহ এ এম এস কিবরিয়ার সপ্তম মৃত্যু বার্ষিকী আজও তার হত্যাকান্ডের বিচারকাজ আমরা সম্পন্ন করতে পারিনি ।গভীর শ্রদ্ধায় শাহ এ এম এস কিবরিয়াকে স্মরণ করার পাশাপাশি আমাদের দাবি, আর কালক্ষেপণ নয়, কিবরিয়াসহ প্রতিটি রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের ব্যবস্থা করা হোক।
কারও হাতে যদি অল্প একটু সময় থাকে তাহলে নিচের link টি থেকে তার Biographyটা একঝলক দেখে নিতে পারেন।
http://www.kibria.org/biography.html